নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ঘটেছে এক অঘটন। নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, ১৬ জুলাই দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে।

মারা যাওয়া শিশুদের বয়স ৯ থেকে ১৩ বছর।

নিহত শিশুরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০) তারা সকলেই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

দুপুরে মাদ্রাসা থেকে ৬-৭ জন শিশু মিলে কানন নদীতে গোসলে গিয়েছিলো। গোসলের সময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর জন্য অন্যরাও পানিতে ডুবে যায়।

আশপাশের লোকেরা ঘটনাস্থলে এসে তিন শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং একজন শিশু নিখোঁজ অবস্থায় রয়েছে।

আর এসব শিশুর মধ্যে আরো একজনকে বাড়ি নেয়ার পর মারা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *