বরিশাল: এবার অ্যাম্বুলেন্স আর প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোগীবাহী বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই যানবাহনের চারজন আহত হন।

শুক্রবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের নতুন হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানিয়েছেন।

অ্যাম্বুলেন্সে থাকা রোগীর ছেলে বগুড়ার কাউন্সিলর বেলায়েত হোসেন আবু জানান, অসুস্থ মা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার দিকে রওনা দেওয়া হয়। তাঁর অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। বারবার নিষেধ করলেও শোনেননি তিনি।

এবং গতিরোধকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ্যাম্বুলেন্সটি।

এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনিসহ অসুস্থ মা ও বোন আহত হয়েছেন।

এদিকে, প্রাইভেটকারচালক মুস্তাকিম বলেন, নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীর রুপাতলীর উদ্দেশে রওনা দিয়েছি। আমার গাড়ির গতি কম ছিল।

গাড়িও রাস্তার পাশে ছিল। অ্যাম্বুলেন্স সেখানে এসে মেরে দিয়েছে। এতে আমার হাত-পা ও বুকে আঘাত পেয়েছি।

তবে অ্যাম্বুলেন্সচালকের দোষ না থাকলে তিনি পালাবেন কেন?

গৌরনদী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়েছে। অ্যাম্বুলেন্স উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *