ঢাকা: ঈদের আগে প্রতিবছর ভয়াবহ সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ে। তবে সরকার বলেই চলেছে সব ঠিক আছে।

এবার রাজধানীর নর্দ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে নতুন বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘ইসলাম পরিবহন’ নামের একটি দূরপাল্লার বাস সকাল আনুমানিক ৬টার দিকে নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। তার গতি ছিলো বেপরোয়া।

ভয়ানক দ্রুতগতিতে ছিলো বাসটি। কার্যত সেটি সড়ক বিভাজক ভেঙে বিপরীত লেনে উঠে যায়। এবং সেখানে দাঁড়িয়ে থাকা ‘আকাশ পরিবহন’ নামের আরেকটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতা ছিলো মারাত্মক। দুটো বাসই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী মারা যান।

দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে রয়েছেন—লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং মো. রবিউল (২২)।

যাত্রীরা বলছে, বাসের চালক ও সহকারী যাত্রাপথে বেপরোয়া আচরণ করছিলেন। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *