ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ভিন্নমতের শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগের ঘটনা আগেও উদ্বেগজনক প্রশ্ন তৈরি করেছে।
জুলাই নামক ঝুলাই বেচে খাচ্ছে এখনো সরকার, প্রশাসন। জামাত বিএনপি এক হয়ে কাজ করছে।
জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতা করো সমস্যা নেই, ঝুলাই এর বিরোধিতা করা যাবে না।
জানা গেলো, তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এবং অপর এক শিক্ষকের বিরুদ্ধে অধিকতর তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জঙ্গী জুলাই আন্দোলনকে বিরোধিতার অভিযোগ এনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বলা হচ্ছে সাময়িক, তবে সেটা আদৌ কতটুকু সত্য তাও ভাবনার বিষয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
