ঢাকা: দেশে আতঙ্কময় পরিবেশ হয়ে গেছে। এখানে ওখানে বোমা, মব, খুন!
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, এই সময়ে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ২৪ জন, ওয়ারী বিভাগ ৪৫ জন, মতিঝিল বিভাগ ৪০ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ৪৪ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) নয়জন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজনকে গ্রেপ্তার করেছে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ২৩০ গ্রাম গাঁজা, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়। এবং একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি এই বিষয়ে জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চালানো অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
