নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে এই ভমাবহ ঘটনাটি ঘটে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বিষযটি নিশ্চিত করেছেন।

ডা. শাওন বিন রহমান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের মদনপুর থেকে আগুনের ঘটনায় একই পরিবারসহ ৪ জনসহ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে।

দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের ৯০ শতাংশ দগ্ধ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ দগ্ধ, মেয়ে মিমের ৪১ শতাংশ, স্বামী আব্দুল মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের ৪ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া হযরত আলী নামে অন্য পরিবারের সদস্য এক শিশুর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *