কক্সবাজার: ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো কক্সবাজারের ঈদগাঁওয়ে। পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা, প্রতিদিনই ঝরছে প্রাণ। পর্যটননগরী কক্সবাজার ধীরে ধীরে মৃত্যুর নগরীতে পরিণত হচ্ছে। আর কত প্রাণ গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে? মানুষের জীবনের নিরাপত্তা এই দেশ দিতে পারবে কোনোদিন?

গত শুক্রবার রামুতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে ৫ জনের প্রাণহানির ঘটনাও ঘটেছিলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে একেবারে। ঘটনাস্থলেই এর তিন যাত্রী নিহত হন।

পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *