ঢাকা: টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের অবস্থা অত্যন্ত খারাপ। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে।
রোহিঙ্গা ক্যাম্পের ৫ নম্বর ব্লকে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসে অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। সংখ্যাটা আরো বেশিও হতে পারে। এবং নিখোঁজ রয়েছেন প্রায় ২০ জনের মতো। জানিয়েছেন স্থানীয়রা।
উদ্ধারকর্মীরা তাদের খোঁজে অভিযান চালাচ্ছেন।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, মাদ্রাসায় প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিল। বাকিদের উদ্ধারে জন্য ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। ঠিক কতজন নিখোঁজ তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ধস শুরু হলে কয়েকজন ছাত্রী দ্রুত বাইরে বেরিয়ে আসতে পেরেছিলো। তবে অধিকাংশই কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যায়।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে এমনকি আশঙ্কা করা হচ্ছে।
