পাবনা: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর সোনাপাতি বিলে বজ্রপাতে একসাথে মারা গিয়েছেন ৬ জন। এই মর্মান্তিক মৃত্যুর খবর সহ্য করার মতো না!
সবার প্রতি অনুরোধ, বজ্রপাতের সময় অযথা খোলা মাঠ, ফসলের জমি, বিল কিংবা জলাশয়ে অবস্থান করবেন না কোনোভাবেই।
আকাশে মেঘের গর্জন শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। গাছের নিচে, বৈদ্যুতিক খুঁটির পাশে, পানির মধ্যে অবস্থান করা থেকে বিরত থাকুন।
শুক্রবার, ৩০ অক্টোবর বিকেলে এই করুণ ঘটনাটি ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় ভুক্তভোগীরা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। নিহতরা সবাই কিশোর এবং তরুণ।
বাকি আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
