চট্টগ্রাম: দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। নীরবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।
জুলাইয়ে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুনের তুলনায় অন্তত দ্বিগুণ এবং আগস্টে জুনের তুলনায় তিন থেকে চারগুণ পর্যন্ত বাড়তে পারে।
চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন ৯ জনসহ চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।
এর মধ্যে শুধু জুন মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২২ জন।
মে মাসে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, জানুয়ারিতে ৬৮ জন।
