ভোলা: ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। স্থানীয়ভাবে মাছটিকে ‘রাজা ইলিশ’ বলা হচ্ছে।

সেই রাজা ইলিশ নিলামে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার তথা ২৪ আগস্ট সকাল দিকেই উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে মাছটি নিয়ে আসেন জেলে কিরন মাঝি। পরে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়।

নিলামে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ীর মধ্যে সর্বোচ্চ দর দিয়ে সাড়ে ৮ হাজার টাকায় মাছটি কেনেন মৎস্য ব্যবসায়ী ফিরোজ।

জেলে কিরন মাঝি জানান, সকালে মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময়ই এই রাজা ইলিশ ধরা পড়ে।

অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটি দেখা যায়। পরে অন্যান্য মাছের সঙ্গে এটিও আড়তে নিয়ে এসে নিলামে তোলা হয়।

মৎস্য ব্যবসায়ী ফিরোজ বলেন, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। শেষ পর্যন্ত তিনি মাছটি কিনে নিয়েছেন। মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠিয়ে বিক্রি করবেন। সেখানে আরও ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।

হয়তো ইতিমধ্যে বিক্রিও হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *