রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর প্রায় ২৪ কেজির একটি কাতলা মাছ বিক্রি হলো ৬০ হাজার টাকায়!

মাছটির প্রকৃত ওজন ২৩ কেজি ৯০০ গ্রাম। এছাড়াও রুই ও চিতল মাছসহ মোট চারটি মাছ ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ী শাহজাহান শেখ।

ঢাকাসহ বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

এত বিশাল মাছ খাওয়ার থেকে দেখতেই সুন্দর।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের মতে, পদ্মা নদীর পানি কমে আসায় মাঝেমধ্যে জেলেদের জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরাও পদ্মা ও যমুনা নদীতে মাছ শিকার করছেন।

আজ সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে গোবিন্দ হালদার পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় চাপ জাল ফেলেন। সকাল ১০টার দিকে জাল গুটিয়ে নৌকায় তোলার সময় তিনি বড় আকারের কাতলা মাছটি দেখতে পান।

১১টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসা হয়।

সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২৩ কেজি ৯০০ গ্রাম। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৫৮ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন।

পরবর্তীতে তিনি কাতলা মাছটি ঢাকার বনানী এলাকার একজন ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে ২ হাজার ৫০০ টাকায় মোট ৫৯ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ বলেন, “মাছ চারটি কিনতে তাঁর মোট খরচ হয়েছিল ৯৫ হাজার ৭৬০ টাকা। পরে বিভিন্ন পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে বিক্রি করেছেন তিনি ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায়।”

শনিবার দুপুরবেলায় মাছগুলো দূরপাল্লার পরিবহনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রেতাদের নির্ধারিত গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *