ঢাকা: দেশের মানুষ প্রাণ হাতে নিয়ে আছে, কখন যে কার জীবনে কী ঘটবে কিচ্ছু বলা যায় না! চোর ছিনতাইকারীর হাতেই প্রাণ যাবে, নাকি মবে নাকি আগুনে কেউ জানে না।

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ঘটে গেলো ভয়াবহ ছিনতাই ঘটনা। এবং এতে প্রায় হারিয়েছেন একজন প্রধান শিক্ষক।

ছিনতাইকারী ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেওয়াতে রিকশা থেকে পড়ে গিয়ে শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

মর্মান্তিক এই ঘটনায় বিদ্যালয়, এলাকায় শোকের ছায়া পড়েছে। শোক, প্রতিবাদ এইসব কারো গায়ে লাগে না।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে এসে ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন তিনি।

তারপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাওয়া মাত্রই পেছন থেকে তীব্র গতিতে মোটরসাইকেল করে এসে ছিনতাইকারী তাঁর ব্যাগ ধরে টান দেয়।

রিকশাতে শিক্ষিকা যাচ্ছিলেন, হঠাৎ করে কেউ এভাবে সজোরে টান মারলে তিনি পড়ে যাবেন এটাই স্বাভাবিক। হতচকিত হয়ে যান তিনি ঘটনার আকস্মিকতায়।

রিকশা থেকে পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।’

অবশ্য এখনো কোনো গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি। হয়তো যাবেও না। কারণ এইসবে কোনো গুরুত্ব নেই সরকার, বা পুলিশের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *