টঙ্গী: টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় দাউদাউ করে জ্বলছে আগুন। ভয়াবহ পরিস্থিতি।
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ এই ভয়াবহ আগুন। প্রথমে একটি ভবনে আগুন লাগার পর তা পাশের চারতলা ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। কেমিক্যালের তীব্র গন্ধ, প্রচণ্ড তাপ ও আগুনের লেলিহান শিখায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
দুজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আগুনে দুজন দগ্ধ হয়েছেন। তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
