পটুয়াখালী: এরা শুধু ধর্ষক না, এরা চোর ডাকাতিতেও ভালো শাণিত! তা নাহলে মাদরাসা ও এতিমখানায় বিতরণের জন্য দেওয়া ইলিশসহ অন্যান্য মাছ নিজের বাড়িতে নিয়ে যেতেন শিক্ষক?

ঘটনা পটুয়াখালীর। গলাচিপায় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করার জন্য দেওয়া ইলিশসহ অন্যান্য মাছগুলো বাড়িতে নিয়ে যাওয়ায় দুইজন ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টায় উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানে মঙ্গলবার নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করে মৎস্য বিভাগ।

তারপরে মাছগুলো তিনটি মাদরাসা ও একটি এতিমখানায় বিতরণ করে দেয়া হয়।

অথচ সেগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ পায় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন সংশ্লিষ্ট মাদরাসা ও এতিমখানায় অভিযান চালান।

এসময় মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। সেই মাদরাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, মাদরাসাটি আবাসিক নয়। বিতরণের জন্য পাওয়া মাছ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয় আবুল হোসেনের (৫৫) সঙ্গে মাছ ভাগাভাগি করে নিয়েছিলেন তিনি।

শিশুদের ভাগের খাবারটুকুও এরা গিলে খাচ্ছে, এরা নাকি আবার ধার্মিক। কথায় কথায় ইসলামে আঘাত লাগে!

মাছ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মোহাম্মদ আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *