ঢাকা: আজ বাংলাদেশে দুটো হৃদয়বিদারক দৃশ্য প্রমাণ করে দিয়েছে এই রাষ্ট্র কতটা ব্যর্থ।

এক- মায়ের কোলে দেড় মাস বয়সী নবজাতক শিশু! মায়ের ভাঙা হাত। শারীরিক এবং মানসিক কষ্টসহ এই অবলা শিশুটিকে নিয়ে মাকে পাঠানো হয়েছে কারাগারে।

দুই-নিরুপায় পিতার কোলে ঘুরে বেড়াচ্ছে মৃত শিশু সাদমান! পেছনে অভাগী মা হাউ মাউ করে কাঁদছেন! হায়রে ব্যর্থতা!

হামে আক্রান্ত শিশু সাদমান ডিএনসিসি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে।

হামে আক্রান্ত শিশু সাদমানদের মৃত্যুর দায় কে নেবে? নেবে ইউনূস গং? এখনো কি তাঁদের কোনো শাস্তির কোনো ব্যবস্থা হয়েছে?

প্রতিদিন সাদমানের মত শিশু মারা যাচ্ছে,এ নিয়ে নেই কোনো প্রতিবাদ,নেই কোনো দলের বা সংগঠনের পদক্ষেপ। এখন কারো আসমান কাঁপে না।

বর্তমান সরকারের কি সাহস নেই ইউনুসের বিরুদ্ধে কথা বলার?

তিন বছর বয়সী সাদমান নতুন জামা পরে বাবার কোলে চড়ে ঘুরছে ঢাকা শহর। আহ!

সাদমানের জন্য হতে পারতো এ এক আনন্দময় মুহূর্ত। বাবার কোলে দারুণ সুখের এক স্মৃতি। কিন্তু বাস্তবে তা নয়।

বাবার কোলে চাদরে মুড়ানো সাদমানের লাশ।

মহাখালীতে ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেন সর্বস্ব বেডে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু হয় শিশু সাদমানের।

ছোট্ট সাদমানের লাশ বাড়িতে নেয়ার জন্য জোটেনি হাসপাতালের একটা এ্যাম্বুলেন্স পর্যন্ত।

সাদমানকে বিছানার চাদর দিয়ে মুড়িয়ে দুই হাতে পাজাকোলা করে লাশ নিয়ে সিএনজি’র সন্ধানে ছুটে চলেছেন সাদমানের পিতা। কী অসহায় দৃশ্য! আর কত শিশুফুলগুলোর লাশ দেখতে হবে? একটা প্রজন্মকেই নিঃশেষ করে দিয়ে গেছেন জঙ্গী ইউনূস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *