ঢাকা: ঢালিউডের চিরসবুজ, জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন রূপালী পর্দার পরিচিত খল অভিনেতা ডন হক।

আজ, রবিবার (৯ আগস্ট) তাঁকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

এবং গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

উল্লেখযোগ্য যে, নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমা জগতের অন্যতম সফল ও প্রভাবশালী নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর থেকেই ডন হকের নাম বিভিন্ন কারণে আলোচনায় ছিল।

​সালমান শাহের সঙ্গে ডনের ঘনিষ্ঠতা ছিলো অনেক এবং মৃত্যুর দিনগুলোতে তাদের সংশ্লিষ্টতার বিষয়গুলো নিয়ে এর আগেও নানা গুঞ্জন ও তদন্ত হয়েছে।

অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তে আরও কী তথ্য বেরিয়ে আসে, সেটিই দেখার বিষয়।

প্রশ্ন হচ্ছে—ডন কি কোথাও শুটিং এর জন্য যাচ্ছিলেন, নাকি তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন?

ডন এতদিন ধরেই কিন্তু বলে আসছিলেন, তিনি পালাবেন না। তাঁর বক্তব্য ছিল—তিনি কোনো অপরাধ করেননি, তাহলে পালাবেন কেন?

বিভিন্ন বিষয় উঠে আসছে।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ‘আজ সৌদি আরব যাওয়ার সময় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে গ্রেপ্তার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর তাঁর মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন ও তর্ক বিতর্ক তৈরি হয়। শুরু থেকেই সালমান শাহর পরিবার এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *