ঢাকা: ‘আলো আসবেই ‘ গ্রুপের অ্যাডমিন ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অন্যায় তো আর কম হচ্ছে না দেশে! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুল হকের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

শুনানির সময় তাঁকে নজিরবিহীন কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালত থেকে কারাগারে যাওয়ার সময় এই অভিনেত্রী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘ এটা এখন পূর্ব পাকিস্তান! ‘

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে তাঁকে। বৃহস্পতিবার ভোররাতে ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আদালতের আদেশ শোনার পর কাঠগড়ার রেলিং ধরে কাঁদতে থাকেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তাঁকে কেন গ্রেফতার করা হয়েছে এবং তার অপরাধ কী, তা জানতে চান তিনি।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাত আড়াইটার দিকে বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয় ।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তোলার পর পুলিশ তাঁর হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয়। হেলমেট খোলার পরপরই কাঠগড়ার রেলিং ধরে কান্না শুরু করেন তিনি।

আদেশের পরও কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন জ্যোতিকা জ্যোতি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ কেমন আদেশ হলো? উনি তো আমার কোনো কথাই শুনলেন না। এটা কি আগে থেকে সাজানো ছিল? আমাকে কেন গ্রেফতার করা হলো, কোন মামলায়—কিছুই জানি না। কী অপরাধ আমার? সারা দিন আমার পরিবারের কারও সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *