জাহাঙ্গীরনগর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করা হয়!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্রীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ১১টার দিকে পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রী জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের পরিচয় দিয়ে কথা বলার একপর্যায়ে কাপড় দিয়ে তাঁর গলা পেঁচিয়ে অন্ধকারে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

পরে তিনি কোনোমতে বের হয়ে রাস্তায় এলে পথচারীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

মঙ্গলবার রাত ১১টার পরে পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় দিয়ে যাওয়ার পথে ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫১ ব্যাচের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীকে গ্রেফতার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের জন্য ১৪ দফা পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম এসব বিষয় তুলে ধরেন।

তিনি জানান, শিক্ষার্থীদের উত্থাপিত দাবি ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ১৪ মে বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসব সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে কুইক রেসপন্স টিম গঠন, নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগের জন্য হটলাইন চালু, পরিচয়পত্র বাধ্যতামূলক করা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে স্থানীয় বাসিন্দাদের চলাচলে বৈধ পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত, নির্মাণশ্রমিক ও দোকানকর্মীদের তথ্যভিত্তিক ডাটাবেইজ তৈরি, ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, গেইট ও সীমানা প্রাচীর মেরামত, ঝুঁকিপূর্ণ স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মসজিদ গেইট, প্রান্তিক গেইট ও গেরুয়া গেইটে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি নারী নিরাপত্তাকর্মী নিয়োগের কথা জানানো হয়।

এদিকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১৩ মে রাতে ৬ দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেফতার ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা; নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ; হেনস্তা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন ও জরুরি হটলাইন চালু; ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার; নারী নিরাপত্তাকর্মী নিয়োগ; এবং শিক্ষার্থীদের জন্য সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার

প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মুখে লাল কাপড় বেঁধে মৌন মানববন্ধনের করেছে জাতীয় ছাত্রমঞ্চ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *