ঢাকা: দীর্ঘ আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধের মসজিদে বেজেছে আজান ধ্বনি! কিন্তু এতদিন, ঘন্টা, মিনিট যে কোনো আজান হয়নি সেখানে তাতে ধার্মিক মুসলমানদের ধর্মে আঘাত লাগেনি! কারণ ধর্মের উপর তাদের বিষাক্ততা বড়।

গোপালগঞ্জের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও মসজিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন। আসরের আজান হয়েছে সেখানের মসজিদে।

এখন বাঙ্গু মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত লাগে নাই? প্রায় আড়াই বছর যাবত মুসল্লীদেরকে তার এলাকার মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় নাই।

প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নেতাকর্মীরা মতবিনিময় সভা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *