ঢাকা: উড্ডয়নের পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা খুলে পড়লো! কী হযবরল ঘটনা!

বিমানটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল।

এমন অদ্ভুত ঘটনায় দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

এবং নিরাপত্তার কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় বিমানবন্দরের রানওয়ে।

কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। উড়োজাহাজের সব যাত্রী এবং ক্রু নিরাপদ রয়েছেন।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই।

উড্ডয়নের পরেই একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমানোর জন্য আকাশে কয়েকবার চক্কর দেন পাইলট।

সবশেষে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *