পটুয়াখালী: বিএনপি, ছাত্রদল তাদের নিয়ত ছাড়তে পারলো না। শাসকদল, ক্ষমতায় বসে আছে- আর জনগণকে করছে চূড়ান্ত রকমের হেনস্থা। পুলিশ প্রশাসন তাদের পক্ষে।

পটুয়াখালীর বাউফলে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মো. আমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে মারধর করেছে এবং টাকাও ছিনিয়ে নিয়েছে ছাত্রদল নেতা মো. ইয়াছিন হাওলাদার ও তার সহযোগীরা।

বুধবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পুল এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইয়াছিন হাওলাদার (২২) ও তার সহযোগী সোহানের (২৩) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আহত আমিনুল ইসলাম বাউফল ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামের মো. হালিম হাওলাদারের ছেলে। তিনি কালাইয়া বাজারে গুড়ের ব্যবসা করেন।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ইয়াছিন ও সোহান বেশ কিছুদিন ধরেই আমিনুলের গুড়ের দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিলো। এইভাবে হয়তো আরো চাঁদাবাজি এরা করেছে। ছোটখাটো ব্যবসায়ীদের জীবন তটস্থ করে রেখে দিয়েছে।

আমিনুল চাঁদা দিতে না চাইলে তারা আমিনুলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরেই তার ওপর হামলা চালানো হয়। এবং টাকাপয়সা ছিনিয়ে নেয়।

বুধবার বিকালে আমিনুল দোকান বন্ধ করে কালাইয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ল্যাংড়া মুন্সির পুল এলাকায় ইয়াছিন, সোহানসহ কয়েকজন তার পথরোধ করে গুণ্ডামি শুরু করে।

লাঠিসোঁটা, লোহার পাইপ, হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারতে শুরু করে কিশোরকে।

এবং তার কাছে থাকা গুড় বিক্রির ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে কালাইয়া বাজারে আর ব্যবসা না করার হুমকি দেয়া হয়। আর এই কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এদিকে, এই অভিযোগের বিষয়ে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইয়াছিন হাওলাদার বলেন, আমিনুল ইসলামকে আমি মারিনি। আওয়ামী লীগকে পিটাইতেছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *