ঢাকা: জুলাই জঙ্গী আন্দোলনের সম্মুখ মুখ, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, তথা ধানমন্ডি ৩২ ভাঙচুরকারী- সেই তাঁর গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা করে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি নিজেই এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’
তবে তাদের কন্ঠরোধ কে করবে? তারাই তো কন্ঠরোধ করে বসে আছে।
এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে দাবি করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন আসিফ মাহমুদ। ভিডিওতে বাড়িঘর দাউদাউ করে জ্বলতে দেখা যায়। এ সময় ভিডিও ধারণকারী বলছিলেন, ভেতর থেকে গরু-বাছুর ও কবুতর বের করে আনা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘এটি গরু রাখার একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তার আগেই আগুন নেভানো হয়েছে। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’
জানিয়ে রাখি, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ করেছিলো এই সন্ত্রাসীরাই।
কেউ উস্কানি দিয়েছে, কেউ হাতে ভেঙেছে। অপরাধী সকলেই। জাতির পিতা, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ এদের চক্ষুশূল। এখন যদি তার মাশুল দিতেও হয়, এর দায় কার???
মনে আছে, ধানমন্ডি ৩২ ঘটনার অভিযোগে দায়ের করা এক মামলার আবেদন খারিজ করে দেয় আদালত পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ২৭ জনের বিরুদ্ধে এই মামলার আবেদন করা হয়েছিল।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে মামলাটি দায়েরের আবেদন জানিয়েছিলেন।
শুনানিতে আদালত প্রথমে বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখে। পরে ফৌজদারি কার্যবিধি আইনের ২০৩ ধারায় আবেদনটি খারিজ করে দেন আদালত।
আইন আদালত পর্যন্ত কব্জা হয়ে যায়।
আবেদনে অভিযুক্তদের তালিকায় ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এছাড়া তালিকায় ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, সদস্য সচিব আক্তার হোসেন, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
অভিযুক্তদের তালিকায় আরও ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য, অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন ও কনক সরোয়ার, অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী এবং আবুল কালাম আজাদ।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে আসামিদের প্রত্যক্ষ মদদ ও উসকানিতে হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তি লাঠিসোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থসহ মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়িতে দলবদ্ধভাবে হামলা চালায়।
রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্যচিত্র ও মূল্যবান সম্পদের ক্ষতিসাধন এবং লুটপাট চালানো হয়।
বুলডোজার ও ভারী যন্ত্রপাতি এনে রাতভর বাড়িটি ভাঙার কাজ চলে এবং পরদিন বিকাল পাঁচটার মধ্যে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
