ঢাকা: শ্রমিকদের আন্দোলনের আড়ালে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক হয়েছে স্বৈরাচার আর রাজাকারের গোষ্ঠী। দেশকে আবার আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করছে ওরাই।
আজ মিরপুর মেট্রো স্টেশনে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা।
২ বছরের মাথায় আবারো অগ্নিসংযোগের ঘটনা। মিরপুর ১১ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রোস্টেশন। ৩ স্টেশনে মেট্রো চলাচল বন্ধ।
মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে রাস্তায় পুলিশের গাড়িতে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে দেশের শত্রুরা।
পোশাক শ্রমিকরা তাদের দাবিতে আন্দোলন করছে, এটা করতেই পারে। কিন্তু পোশাক শ্রমিক আন্দোলনের মাঝে এত হিংস্র, বর্বররা যে ঢুকেছে তা দেশবাসীও জানে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষের সময় মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রবিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশের সহায়তায় সামনে এগিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাদের সামনে রেখে পেছনে সরে যান। এ সময় আন্দোলনকারীরা নাকি ফায়ার সার্ভিসের কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
একপর্যায়ে নিরাপত্তার কারণে তাদের ফিরে যেতে হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব জানান, মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে জানা যাবে।
