ঢাকা: এখনো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। কেউ সেরকম ফুটবলের ক খ না বুঝলেও তিনি দেখেন। কারণ এর আকর্ষণ আছে।

বিশ্বকাপ এলে ফুটবল যেন নতুন পালক পায়। হাওয়া লাগে দর্শকদের পালেও। সবার মুখে ফুটবল আর ফুটবল।

বিশ্বকাপে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার— গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস।

নামের সঙ্গে ‘গোল্ডেন’ শব্দটি থাকায় অনেকের মনে প্রশ্ন জাগে, ট্রফিগুলো কি সত্যিই খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি? কতখানি সোনা থাকে এতে?

উল্লেখযোগ্য যে, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন বল। ট্রফিটির নকশার কেন্দ্রবিন্দুতে থাকে সোনালি রঙের একটি ফুটবল।

তবে এটি কিন্তু সম্পূর্ণ স্বর্ণের নয়। মূলত ব্রোঞ্জ, পিতলসহ বিভিন্ন ধাতুর সমন্বয়ে ট্রফিটি তৈরি করা হয়। পরে এর বাইরের অংশে গোল্ড প্লেটিং বা সোনালি প্রলেপ দেওয়া হয়, যাতে এটি স্বর্ণের মতো ঝলমলে দেখায়। যেমন মহিলাদের চুরি, অনেক অলংকার বানানো হয়।

আসরের সর্বোচ্চ গোলদাতার জন্য নির্ধারিত গোল্ডেন বুটও কিন্তু খাঁটি সোনার তৈরি নয়।

ফুটবল বুটের আদলে নির্মিত এই ট্রফির মূল কাঠামো তৈরি হয় ব্রোঞ্জ বা অন্যান্য ধাতু দিয়ে। এরপর এর ওপর দেওয়া হয় সোনালি প্রলেপ।

এছাড়াও বিশ্বকাপের সেরা গোলরক্ষকের জন্য থাকা গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। গ্লাভস আকৃতির এই ট্রফির প্রধান উপাদান হচ্ছে তামা ও রেজিন।

এর বাইরের দিকে ব্যবহার করা হয় গোল্ড প্লেটিং। দেখলে মনে হয় পুরোটা সোনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *