ঢাকা: এবার আবারো উড়াল দিলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান!
নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার (৪ অক্টােবর) তিনি ঢাকা ত্যাগ করেন।
জানা গিয়েছে, সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম এন্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করবেন।
এবং পাশাপাশি, মেলবোর্নে অবস্থিত ডেকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।
প্রশ্ন হলো, সেনাপ্রধানের সরকারি সফরের তালিকায় একটি বিশ্ববিদ্যালয় কেন? কী হচ্ছে এইসব?
সেখানে তাঁর কী সরকারি কর্মসূচি আছে, কার সঙ্গে বৈঠক হবে এবং বাংলাদেশ কীভাবে উপকৃত হবে, তার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই।
সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, তাঁর সন্তান ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
এই দাবিটি যদি সত্য হয়, তাহলে তাঁর সফরটি আরও গুরুত্বপূর্ণ, কারণ সরকারি সফরের সঙ্গে ব্যক্তিগত স্বার্থ জড়িত হয়ে যাচ্ছে- এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) এনুয়েল মিটিং এন্ড এক্সপোজিশন’-এ যোগদান করবেন।
