ঢাকা: এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

জাপানের নাগোয়ায় ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমসের ক্রিকেট।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রকাশ করেছে পুরুষ ও নারী ক্রিকেটের সূচি। সব ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে পালোমা মিজুহো স্টেডিয়ামে হবে।

জাপানের নাগোয়ায় অনুষ্ঠেয় এবারের আসরে পুরুষ এবং নারী দুই বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ক্রিকেটের ম্যাচগুলো।

বাংলাদেশের নারী-পুরুষ দুই দলই কোয়ার্টার ফাইনাল থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে।

১৭ সেপ্টেম্বর শুরু হতে চলেছে নারী ক্রিকেটের লড়াই। চলেই এলো দিন।

বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ চীনের বিপক্ষে, সময় সকাল ৯টায়।

এবং ২০ সেপ্টেম্বর হবে দুই সেমিফাইনাল।

২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নারী ক্রিকেটের আসর।

পুরুষ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচ হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।

সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে। এই একই দিনে ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপের।

২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। একই দিনে শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে।

পুরুষ বিভাগের দুই সেমিফাইনাল হবে ১ অক্টোবর। ৩ অক্টোবর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।

এশিয়ান গেমসে ক্রিকেটে ২০২৩ সালে চীনের হাংজুতে পুরুষ ও নারী—দুই দলই জিতেছিল ব্রোঞ্জ। পুরুষ দল পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় হয়েছিল। নারী দলও দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *