ঢাকা: আবারও লক্ষ্যবস্তু গণমাধ্যম, আবারো মব। হামলা চালানো হলো বৈশাখী টিভিতে!

শনিবার (২১ নভেম্বর) হঠাৎ করেই মহাখালীতে অবস্থিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে হামলা চালায় দুর্বৃত্তরা।

আনুমানিক প্রায় ৫০ থেকে ৬০ জনের দল নিয়ে বৈশাখী টিভিতে অনুপ্রবেশের চেষ্টা চালায় হামলাকারীরা।

এসময় বাধা দিতে গেলে বৈশাখী টিভির বেশ কয়েকজন কর্মী আহত হন বলে অভিযোগ উঠেছে! তবে আহতদের নাম-পরিচয় এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

কারা এ হামলা চালিয়েছে, কী কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়েও জানা যায়নি।

বিকাল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক লাইভ সম্প্রচার করা হয়। এতে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।

লাইভে ওই সাংবাদিক আরও বলেন, আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে আটকে পড়েছেন সাংবাদিক ও কর্মীরা। তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

লাইভে বৈশাখী টেলিভিশনের একজন কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।

এরপর পুলিশ ডিওমডিকে তাদের হেফাজতে নেন।

প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বনানী থানাধীন মহাখালীতে অবস্থিত টেলিভিশনটির কার্যালয় থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না এবং পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, তা পরে জানানো হবে বলে জানান তিনি।

ঘটনার পর টেলিভিশনটির কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জঙ্গী ইউনূসের শাসনামলে দুটি গণমাধ্যমে হামলার পর বিএনপির সরকারের আমলে এবারই প্রথম কোনো গণমাধ্যমে হামলা চালানো হলো। প্রতিষ্ঠানটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও, গণমাধ্যমের স্বাধীনতায় এটি বড় আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *