ধানমন্ডি: সাংবাদিকদের পিটিয়ে, তাঁদের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত করেছে জামাত। রাজাকার জামাত মনে করছে দেশটা কেবল তাদের, তারাই রাজত্ব করবে। গণতন্ত্রের কোনো নিয়ম এরা মানে না, আবার মুখে গণতন্ত্র গণতন্ত্র করে ফেনা তুলে ফেলে।

ধানমন্ডি ৩২ নম্বরে সংবাদ সংগ্রহের সময় পেশাগত দায়িত্ব পালনকালে বেশ কয়েকজন সংবাদকর্মীর ওপর হামলা চালায় জামাত।

মঙ্গলবার, ২৩ জুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন এই হামলার ঘটনা ঘটে।

সাংবাদিকদের নাক মুখ ফাটিয়ে রক্তাক্ত করে ফেলা হয়।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে জামায়াত নেতাকর্মীদের ব্রিফিং চলাকালীন সেখানে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

তারপরেই কয়েকজন সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ ও ‘ভারতীয় দালাল’ ট্যাগ দেয়া হয়। সংবাদকর্মীরা তার তীব্র প্রতিবাদ জানান।

এতে মিছিলকারীরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা অন্তত ২০-২৫ জনকে রাস্তায় ফেলে মারধর করে। সেই ভিডিও ইতিমধ্যে সারা দেশ দেখেছে।

হামলায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত ও রক্তাক্ত জখম হন। তাঁর নাক ফেটে রক্ত পড়ছিলো।

এখন লোকদেখানোর জন্য কত কী করছে জামাত!

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জনকে বহিষ্কার করেছে জামায়াত। বহিষ্কার করে রাজাকারের দল দেখালো তারা কত ক্লিন।

বুধবার (২৪ জুন) গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন, শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান।

কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *