ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান যে রাজাকারি কথা বলেছেন তাতে পাকিস্তানের সাথে হাত মেলানোর গন্ধ পাওয়া যাচ্ছে।

তা নাহলে, দল সে যতোই খারাপ হোক, পছন্দ না হোক- পাকিস্তানের সাথে তুলনা কেউ করে না! কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীরা তাই করছেন!

হঠাৎ পাক সিরিয়াল,নায়ক-নায়িকাদের প্রতি মজে যাওয়া, খাবারের তালিকায় পেশোয়ারি বিফ, বাংলাদেশের লাহোর কিচেন আসায় আপনারা নিজের অজান্তেই পাকিস্তানের প্রতি মুগ্ধ, নমনীয় হয়ে যাচ্ছেন না তো?

আর নেতা মন্ত্রীরা তো আরো সুযোগ করে দিলেন!

১৯৭১ পাকিদের কাছে সব সময়ই ইগোর ইস্যু।জামাতকে নিয়ে তারা অনেক কিছু করছে!

পাকিদের মিশন এখন নতুন পাকপন্থী প্রজন্মের জন্ম দেয়া।সেটাই চলমান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান কতখানি নির্লজ্জ হলে পরোক্ষভাবে পাকিস্তানের প্রশংসা করলেন! বাঙালি মা বোনদের ধর্ষণ করা তাঁর কাছে কোনো ব্যাপারই না, তারপরেও পাকি ভালো!

বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের যতটা ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির তার চেয়েও বেশি ক্ষতি করেছে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা হয়তো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলেছি, বাট আমাদের ভবিষ্যৎটা কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে এবং কী অবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের অত ক্ষতি করে নাই, গত ১৭ বছরের ইকোনমির যত ধ্বংস আওয়ামী লীগ করে দিয়ে গেছে।’

তিনি বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক চর্চা ও ব্যবস্থা ধ্বংস হয়েছে। পুরো সিস্টেম ভেঙে পড়েছে। সেখান থেকে বর্তমান সরকারকে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে। এ জন্য সরকারকে সময় দিতে হবে।

মিথ্যা কথার ফুলঝুরি এদের। বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে যে ক্ষতি হয়েছে, বর্তমান সরকারকে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *