গোপালগঞ্জ: গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ জারি রাখা হয়েছে।

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাতটি স্থানে অবরোধ অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

অবরোধের স্থানগুলো হলো নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খালেক (নীলফা) বাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পুড়িয়ে দেওয়া গাড়ি দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

আজকের বাস্তবতায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে, গোপালগঞ্জে বিএনপির তিন-তিনজন এমপি থাকা সত্ত্বেও সেখানে দলটির একটি অফিসও অক্ষত নেই। পুড়িয়ে দেওয়া হয়েছে বহু বিএনপি নেতার ঘরবাড়ি।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, খোদ সালাউদ্দিনের পুলিশের সামনেই স্থানীয় আওয়ামী কর্মীরা স্লোগান দিচ্ছে— “হইহই রইরই, তারেক তুই গেলি কই!” অথচ বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায়!

এদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফা বাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

শীঘ্রই সারা দেশ গোপালগঞ্জ হবে, এমনটাই হুঁশিয়ারি শোনা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *