ঢাকা: দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার।
আগামি ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনেই দেশে ফিরবেন মুজিব কন্যা? আপাতত এই জল্পনা ছড়িয়ে পড়তেই অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে বাংলাদেশে।
বিএনপি জামাতের সন্ত্রাসীরা আগুন লাগিয়ে জ্বালিয়ে ফেলছে চারদিক। তবে মৃত্যুভয় কোনোদিন কাবু করতে পারেনি শেখ হাসিনাকে।
ঝুঁকির মুখেও দেশে ফিরতে চাইছেন শেখ হাসিনা।
গত ২৪ নভেম্বর, মঙ্গলবার শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছার আবেদন জানিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্তি হবে ওই দিন।
দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তানি, ও এই দেশে থাকা পাকিস্তানের শাবকরা ১৬ ডিসেম্বর নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে।
আর এই দিনটিতেই শেখ হাসিনা সম্ভবত দেশে ফিরবেন।
প্রায় দু’বছর ধরে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। ২০২৪ সালে জঙ্গী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।
গত অগস্টেও বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন হাসিনা। কিন্তু ঢাকার বর্তমান সরকার সেই সম্ভাবনা খারিজ করে দেয়। এবার তাঁর দেশে ফেরার আবেদন প্রত্যাখ্যান হতেই বাংলাদেশের একাধিক জায়গায় বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে।
নেতা মন্ত্রীরা এক একজন এক একরকম মন্তব্য দিচ্ছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে আসেননি; এখন আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তির মাধ্যমেই তাঁকে আসতে হবে।
তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে, তারা শুধরাবে না।
শনিবার সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী কথাগুলো বলেন।
