ঢাকা: অবশেষে ইতিহাস গড়ল টাইগাররা!
ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

এবং বাংলাদেশের ব্যাটিংয়েও ইতিহাস—তানজিদ হাসানের ১০১ রান ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটারদের।

ফেসবুকেও তিনি লিখেছেন: “অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ যে অসাধারণ সাফল্য অর্জন করেছে, তা দেশের ক্রিকেট ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন স্মরণীয় জয় বাংলাদেশের ক্রিকেটারদের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত”।

অস্ট্রেলিয়া সফরে (Bangladesh tour of Australia, 2026) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ।

রবিবার ডারউইনের (Darwin) মারারা ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের চতুর্থ দিন নয় উইকেটে জয় পেল বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই ঐতিহাসিক জয় এল। বাস্তব কথা হচ্ছে, এই ম্যাচে বাংলাদেশ যে জয় পাবে, সেটা কেউই ভাবতে পারেননি।

বিশেষ করে এবারের অস্ট্রেলিয়া সফরের শুরুটা যেভাবে করেছিল বাংলাদেশ, তাতে সবাই ধরেই নিয়েছিলেন, টেস্ট সিরিজেও ভরাডুবি হবে। আশা ছিলোই না।

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে এক নম্বর দল অস্ট্রেলিয়া। কিন্তু তারাই নিজেদের দেশে বাংলাদেশের কাছে এই ম্যাচে হেরে গেল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে যায় অসিরা। প্রথম ইনিংসে ৪২৬ রান করে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে অস্ট্রেলিয়া। এরপর এক উইকেট হারিয়ে ৫৭ রান তুলেই জয় পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া মাটিতে একটি টেস্টের জন্য দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা পুরোপুরি সার্থক। তারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এবং এই টেস্ট সিরিজটি তারা আর কোনোভাবেই হারবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *