ঢাকা: মালদ্বীপে মারা গেছেন মেজবাহ উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজধানী মালের সিট্রন বাই লেমনগ্রাস কোম্পানির স্টাফ কোয়ার্টার থেকে স্থানীয় প্রশাসন তার মরদেহ উদ্ধার করে।
সেই একই প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কবির আহমেদ জানিয়েছেন, মেজবাহ উদ্দিন কোম্পানির স্টাফ কোয়ার্টারে অন্যান্য সহকর্মীদের সঙ্গেই থাকতেন।
হঠাৎ করে রাতে সহকর্মীরা দেখেন তিনি অজ্ঞান হয়ে আছেন। এই অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গিয়েছে, তিনি মানসিক চাপে ছিলেন কোনো কারণে। তবে এখনই বলা যাচ্ছে না তিনি আত্মহত্যা কেন করেছেন? নাকি তাঁকে হত্যাই করা হয়েছে!
