ঢাকা: বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন।

আজ রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আওয়ামী লীগ।

জমির উদ্দিন সরকার স্মরণে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে।

উল্লেখযোগ্য যে, জমির উদ্দিন সরকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্বপালন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *