ঢাকা: ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সালাহউদ্দিন আহমেদ বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, তাঁর বাবার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *