ঢাকা: রাজধানীর একটি কারখানা থেকে দুই শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে।

রাজধানীর পূর্ব বাড্ডার কবরস্থান রোড এলাকার একটি চিপস কারখানা থেকে দগ্ধ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- মোহাম্মদ মোস্তফা (২১) এবং মাহমুদুল হাসান (২৩)। সোমবার (২৫ মে) ভোরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে সোমবার ভোর ৪টার দিকে কবরস্থান রোড এলাকার আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *