ঢাকা: গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটলো! রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধা সদন’ প্রাঙ্গণ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে ধানমন্ডি থানা পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের তদন্তে জানা গেছে, নিহত মো. শাকিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।

এই পরিত্যক্ত প্রাঙ্গণে যুবকের মৃতদেহ কীভাবে আসলো? তিনি কি আওয়ামী লীগের সাথে যুক্ত? রাজনৈতিক প্রতিহিংসায় তাঁকে কেউ মেরে কি এখানে ঝুলিয়ে দিয়েছে?

নাকি এটি আত্মহত্যা? আত্মহত্যা হলে এখানে কেন? এইরকম অজস্র প্রশ্ন উত্থাপন হচ্ছে। যদিও এইসবের উত্তর আদৌ মিলবে কিনা সন্দেহ আছে। আর তিনি যদি আওয়ামী লীগ, ছাত্রলীগের হন তাহলে তো কোনো তথ্যই মিলবে না।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *