ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়ি থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে তিনি নাকি পাকিস্তানি নাগরিক। বিয়ে করেছেন বাংলাদেশি নারীকে।

নিহত শাহবাজ পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি ওই ফ্ল্যাটে তাঁর বাংলাদেশি স্ত্রী ও শাশুড়ির সাথে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ, মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) সকালে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভেতর থেকে দরজা বন্ধ থাকায় খিলগাঁও থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ব্যবসায়িক কারণে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়া এবং পারিবারিক কলহের কারণে মানসিক হতাশা থেকে তিনি আত্মঘাতী হয়েছেন।

ঐ পাকিস্তানির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *