বরিশাল: দেশটা পাকিস্তানি জঙ্গী কায়দায় চলছে। বোমা রাখা হচ্ছে সব জনবহুল জায়গাগুলোতে।

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৭টা নাগাদ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে ছিলেন আহতরা। সেখানে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

বালুর বস্তার মধ্যে হঠাৎ বিস্ফোরণটি ঘটে। এতেই আগুনে দগ্ধ হন হনুফা বেগম, ইতি ও ফাহিম। প্রাণ বাঁচাতে তাঁরা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল তালুকদার বলেন, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে একটি বোমার মতো বস্তু বিস্ফোরিত হয়। এতে আমার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। তবে ওই বিস্ফোরকটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।

ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *