সাভার: একটি আগুন, মুহূর্তেই কত মানুষের আতঙ্ক! এমন ঘটনা হৃদয় কাঁপিয়ে দেয়। অরাজকতার দেশ বাংলাদেশ।
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে লাব্বাইক পরিবহনের পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহাসড়কের জোড়পুল এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, লাব্বাইক পরিবহনের বাসটি মহাসড়কের পাশে গত দুইদিন ধরে পার্ক করা ছিল। শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিটে সেটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যেক ঘটনায় দুর্বৃত্ত বলেই থেমে যায় পুলিশ প্রশাসন। কিন্তু আমরা এখনো দেখলাম না সন্ত্রাসী কর্মকাণ্ডে একজনকেও ধরা হয়েছে!
