ঢাকা: উত্তপ্ত ঢাকা! ককটেল, আগুন- কোনো কিছুর কমতি নেই। এত আইনশৃঙ্খলা বাহিনী, তারপরেও এত অপরাধ কীভাবে? কারা জড়িত?

এবার রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অথচ কেউ কিছু জানে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *