ঢাকা: শুধু সরাসরি, বদলাবদলি। নতুন প্লট, নতুন খাওয়া।

ঢাকার সবচেয়ে পরিচিত সরকারি ঠিকানাটাই বদলে যাচ্ছে! শেরেবাংলা নগরে নতুন সচিবালয় — ২০২৯ সালের ডিসেম্বর থেকে সেখানে দাপ্তরিক কাজ শুরু হবে।

রাজধানীর আবদুল গনি রোডের বর্তমান অবস্থান থেকে বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর হবে।

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

নতুন জায়গায় ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করে ২০২৯ সালের মধ্যে দাফতরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১.৫১ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। সেখানে ১৪টি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ভবনগুলোর মোট আয়তন হবে প্রায় ৩২ লাখ বর্গফুট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

এর আগে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। ওই বৈঠকে গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *