ঢাকা: কিছুটা স্বস্তি বোধহয় পেতে যাচ্ছে ঢাকাবাসী।
ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর।
আজ, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা এবং আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
উক্ত পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে আবহাওয়া আগের তুলনায় পরিবর্তন হতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় রূপ নিতে পারে।
দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
