ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল হয়।

এদিকে রাজবন্দীদের মুক্তি, শোন এরেস্ট বন্ধসহ ৬ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মৌন মানববন্ধন কর্মসূচিও হয়!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভবনের সামনে ৬ দফা দাবিতে মৌন মানববন্ধন করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে পাঁচ মিনিটের এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। এবং একই সঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তাঁরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নীরব অবস্থান নেন।

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৬ দফা দাবী নিয়ে ডাকসু’তে মৌন প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির দাবিগুলো কী কী?

১. সারা বাংলাদেশে ছাত্রলীগের সকল শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

২. বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির ‘শোন অ্যারেস্ট’ বন্ধ করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৩. হামের টিকার অর্থ আত্মসাৎ করে সুপরিকল্পিতভাবে ৬ শতাধিক শিশুহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক ইউনূসের ফাঁসি এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।

৪. নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, মাদ্রাসায় শিশু বলাৎকারকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৫. কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখলকারীদের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষাগুরুর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *