ঢাকা: হামে শিশুর মৃত্যু প্রতিদিন বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। টিকা কিছু দেয়া হয়েছে। তারপরেও যা ক্ষতি করার করে দিয়ে গেছে জঙ্গী ইউনূস।
এর মধ্যে অনেক ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না হাসপাতালে এমনও অভিযোগ আছে।
সব অধরা রেখে এবার শুরু হচ্ছে শিশুদের টাইফয়েড ভ্যাকসিন দেয়ার।
জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদ সুরক্ষা দেওয়ার জন্য আগামি ১ আগস্ট ২০২৬ থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে এই তথ্য জানিয়েছে।
টিকাবিষয়ক প্রয়োজনীয় তথ্য
ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে।
এই টিকা শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে ০.৫ মিলি মাত্রার এক ডোজ দেওয়া হবে।
টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে টিসিভি একসঙ্গে দেওয়া যাবে।
