ঢাকা: ঢাকার দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে আচমকা একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।

এতে করে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম জানান, টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ গোটা বিষয়ের খোঁজখবর নিচ্ছে।

পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং অংশ থেকে প্রায় ১০০ ফুট পশ্চিমে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *