ঢাকা: স্কুল, কলেজ, হাসপাতাল তারেকের শাসনে সব জায়গায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে।

এবার রাজধানীর তিতুমীর কলেজের সিরাজ ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের দিকে বনানীতে অবস্থিত ছাত্রীনিবাসটিতে এই ঘটনা ঘটে।

হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া জাহান অশ্রু বলেন, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে হলের গেটে কারা যেন ককটেল নিক্ষেপ করে। শব্দ শুনে তাঁরা বাইরে বের হয়ে এলেও কাউকে দেখতে পাননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ আসে।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হলে ককটেল হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে ছাত্রী হলের আশপাশ। এ সময় হলের দিকে বেশ কয়েকটি ককটেল ছোড়া হয়। আতঙ্কে ছাত্রীরা হলের ভেতরে ছোটাছুটি শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের একদল নেতাকর্মী পরিকল্পিতভাবে এই হা_মলা চালিয়েছে। ক্যাম্পাসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য।

এক ছাত্রী বলেন, “আমরা হলে নিরাপদে থাকবো, এটাই তো চাই। কিন্তু বারবার ছাত্রী হলে হামলা হচ্ছে, আমরা আতঙ্কে আছি।”

সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ছাত্রদলের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

নিরীহ ও নিরস্ত্র ছাত্রীদের আবাসস্থলে এমন হামলা কেবল কাপুরুষতা নয়, চরম বর্বরতা ও অসভ্যতার পরিচায়ক। রাতের আঁধারে ঘুমন্ত ও নিরীহ ছাত্রীদের আতঙ্কিত করে যারা নিজেদের তথাকথিত বীরত্ব দেখাতে চায়, সমাজ ও রাজনীতিতে তাদের চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না।

সেখানে ছাত্রীদের কোনো নিরাপত্তাও নেই। ছাত্রীদের সবচেয়ে বড় অভিযোগ হলো, হলে সার্বক্ষণিক কোনো হল সুপার বা দায়িত্বপ্রাপ্ত ম্যাডাম থাকেন না। এমনকি এই ভয়াবহ ঘটনার পর ছাত্রীরা বারবার ফোন করেও দায়িত্বপ্রাপ্ত ম্যাডামকে হলে পাননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *