ঢাকা: সাংবাদিকের ওপর হামলা, সংবাদ মাধ্যমের ওপর হামলা এগুলো নতুন নয় দেশে! ইউনূসের আমলেও হয়েছে, এবং শাসন গেছে অন্যের হাতে – এখনো তাই হয়ে চলেছে।

এবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রেসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।

এর মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানতে পারা গিয়েছে।

আহতরা হলেন প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও প্রেসের সামনের পানের দোকানি রিনা খানম। ঘটনার পর তাঁরা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

তবে ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *