ঢাকা: রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এত এত গোয়েন্দা সংস্থা, তাহলে তাদের কাজটা কী? এখন বুঝতে পারছেন তো কেন এদেরকে জঙ্গি সংগঠন বলা হয়?
আর ওই লোকটা গদিতে বসে বসে মিটিমিটি হাসে!? এর দায়ভার নেবে কে? দেশের আজ কী এক ভয়াবহ অবস্থা, তারপরেও সরকার কীভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে!?
একের পর এক ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, খুনের ঘটনা ঘটেই চলেছে।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাইকোর্ট একটা ককটেল বিষ্ফোরণ হয়েছে শুনে হাসি দিয়েছিলেন।
এখন যে গত দুই তিনদিন দিন ধরে এতো ককটেল বিস্ফোরণ এবং গাড়ি পোড়ানো হচ্ছে, পুলিশ প্রশাসন কতজনকে গ্রেফতার করেছে জানাবেন কি সালাহুদ্দিন সাহেব?
সাধারণ জনগণের কাছে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং এটাই স্বাভাবিক।
প্রশাসন সব কিছুকে এতো হালকা ভাবে নিচ্ছে কেনো? কেনো এই গাড়িতে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে না?
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকের ঘটনা। হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
তিনি জানান, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।
